মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে ৩ বছর বয়সী সহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সহিদ দেয়াড়া গ্রামের সায়েম সরদারের পুত্র।

পারিবারিক সুত্রে জানা যায়, ‘শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিলো শিশুটি। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে সহিদের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা সকলের অজান্তে সহিদ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায়।’ শিশু শহিদরে মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে বিষয়টি নিশ্চিত করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।