মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যবিপ্রবি সিঙ্গেল পরিষদের সভাপতি মাহফুজ ও সম্পাদক রুহুল
যবিপ্রবি সিঙ্গেল পরিষদের সভাপতি মাহফুজ ও সম্পাদক রুহুল

যবিপ্রবি সিঙ্গেল পরিষদের সভাপতি মাহফুজ ও সম্পাদক রুহুল

যবিপ্রবি প্রতিনিধিঃ
পয়লা ফাল্গুল, ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস ও সুন্দরবন দিবস। এদিনে সবাই তাঁদের প্রিয়জনের কাছে ভালবাসার এক অদম্য অনুভূতি প্রকাশ করে। তবে যাঁরা সিঙ্গেল তাঁদের বেশিরভাগই এদিনে প্রেমিক প্রেমিকাদের বিরোধিতা করে নিজেদের অনুভূতির কথা জানান দিয়ে থাকে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০ সেশনের সিঙ্গেল পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ সেশনের নবগঠিত এ সিঙ্গেল পরিষদের সভাপতি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ টি এম মাহফুজ ( পাবলিকিয়ান সিঙ্গেল পরিষদের কেন্দ্রীয় সংসদের উপসম্পাদক) ও সাধারণ সম্পাদক কেমিকৌশল প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন।

এসময় সভাপতি এ টি এম মাহফুজ বলেছেন, ভালবাসার নামে অশ্লীলতা ও একাধিক প্রেম বন্ধ করতে হবে। ভালবাসা একটি পবিত্র বিষয়, এটাকে কলঙ্কিত করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকার আড্ডা নয়, এদিনে সকলের দুঃখকষ্ট অনুভব করে ভালোবাসা ছড়িয়ে দেয়াও সম্ভব। অপ্রয়োজনীয় কাজে অর্থ অপচয় না করে আসুন অসহায়-দরিদ্র পথশিশু ও মানুষের পাশে দাঁড়াই।

উল্লেখ্য যে, কমিটিতে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি চলমান প্রেমঘঠিত কোনো প্রমান পাওয়া যায় তবে তাকে অব্যাহতি দেওয়া হবে এবং উপযুক্ত প্রমাণ সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের সাথে যোগাযোগ করার আহবান করা যাচ্ছে। এছাড়াও এ কমিটির মেয়াদ ১৩ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত বহাল থাকবে, পরবর্তী কমিটি ১৪ ফেব্রুয়ারী ২০২৩ এ ঘোষণা করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।