
নতুন সূর্য ডেস্ক:
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের সেল্প-হেল্প গ্রুপের ৩০ জন নারী সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) উপজেলার যুগীখালী ইউনিয়নে গ্রামীন প্রান্তিক নারী সদস্যদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ৩০ জন সেল্প-হেল্প গ্রুপের নারী সদস্যদের মাঝে ছাগল বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রবিউল হাসান, চেয়ারম্যান, ১২ নং যুগিখালী ইউনিয়ন পরিষদ, মেজর বিভুদান সমদ্দার, ডিস্ট্রিক কোঅর্ডিনেটর, দি স্যালভেশন আর্মী, প্রিন্স এলিসন, প্রজেক্ট ম্যানেজার ও যুগীখালী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগন।
লাইভলিহুড সিকিউরিটি এন্ড কমিউনিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে যুগীখালী ইউনিয়নে ১৫ টি সেল্প-হেল্প গ্রুপ, ৬টি কৃষক ক্লাব ও ৮টি কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে বিভিন্ন সচেতনতা কার্যক্রম ও জীবিকায়ন সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে ফলপ্রসূ ও টেকসই গ্রামীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে দি স্যালভেশন আর্মী নামক উন্নয়ন সংস্থা।