
নতুন সূর্য ডেস্ক:
সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বাল্য বিবাহ রোধে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সময়ে করোনাকালীন সময়ে বাংলাদেশে বাল্য বিবাহের পরিমান আশংক্ষাজনক হারে বৃদ্ধির ফলে কিশোরী-নারীদের স্বাস্থ্য ঝুকি ও পারিবারিক বিবাদ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রামণের প্রকোপ হ্রাস কারনে ইউনিয়ন পর্যায়ে সাধারন জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ও বাল্য বিবাহ রোধ উৎসাহিত করতে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) কলারোয়া উপজেলার ১২ নং যুগীখালী ইউনিয়ন পরিষদে করোনা-কালীন সময়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বাল্য বিবাহ রোধে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব রবিউল হাসান, চেয়ারম্যান, ১২ নং যুগিখালী ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়া। যুগীখালী ইউনিয়নের সকল নির্বাচিত জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যগন এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে করোনার সংক্রামণ রোধে স্থানীয় জনগণকে সরকারের সকল নির্দেশনা অনুসারে স্বাস্থ্য বিধি মেনে চলা ও বাল্য বিবাহ রোধে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যদের সক্রিয় ভুমিকা রাখার জন্য নির্দেশনা দেন।
সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব ইউনিয়ন পর্যায়ে করোনার সংক্রামণ ও বাল্য বিবাহ রোধের মাধ্যমে একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেব সামনে এগিয়ে যাওয়া।
বেসরকারী সংস্থা দি স্যালভেশন আর্মী- লাইভলিহুড সিকিউরিটি এন্ড কমিউনিটি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।