মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় মহিলা মাদক ব্যবসায়ীসহ আটক তিন
কলারোয়ায় মহিলা মাদক ব্যবসায়ীসহ আটক তিন

কলারোয়ায় মহিলা মাদক ব্যবসায়ীসহ আটক তিন

জাকির হোসেন, কলারোয়া:

কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ তিন জনকে আটক করেছে।

কলারোয়া থানার ডিউটি অফিসার এস.আই রঞ্জন কুমার জানান, খোরদো পুলিশ ক্যাম্পের আই,সি এস.আই রইচউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা গতকাল রাতে উপজেলার দেয়াড়া গ্রামের সাকিলা খাতুনের বাড়িতে তল্লাশী চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে এবং সাকিলা খাতুনকে আটক করেছে।

অপরদিকে থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারিকৃত দুই জন আসামীকে আটক করে। আটককৃতরা হলেন মনিরুল ইসলাম(৩৬) ও সিরাজুল ইসলাম(৩৫)।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধার কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।