
জাকির হোসেন, কলারোয়া:
কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের নতুন গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত গভার্নিং বডির সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।
আলোচনা সভায় কলেজের আয় ব্যয়, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা-পর্যালোচনা ও কলেজের শিক্ষার মান উন্নয়নে একাধিক বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা করা হয়। কলেজ পরিচালনা পরিষদের সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন নতুন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।