
প্রভাষক আসাদুজ্জামান ফারুকী:
যশোর শার্শা উপজেলার ঐতিহ্যবাহী সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসার বর্তমান গভর্নিং বডি’র মেয়াদ পূর্ণ হওয়ায় মাদরাসার শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় মাদরাসা হলরুমে গভর্নিং বডি’র এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের আরবি প্রভাষক সাংবাদিক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী’র সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন সংবর্ধিত বিদায়ী সভাপতি সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আসাদুজ্জামান।
তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন- বিগত ২৯.০৮.২০১১ ইং তারিখ হতে অদ্যবধি কার্যকাল দিবস পর্যন্ত যথাযথ দায়িত্ব পালনে সোচ্চার ছিলাম মানুষ ভুলের উর্ধে নয়। এ দীর্ঘ সময়ে ত্রুটি-বিচ্যুতি হলে আজ এই মুহূর্তে সকলেই ভুলে যাবেন বলে আমি বিশ্বাস করি, আমার ভেতরেও কোন ক্ষোভ ব্যথা আর রইল না।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোমিনুল ইসলাম বিদায়ী গভর্নিং বডির বিশেষ করে সভাপতির উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন, গোটা হলরুম কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যায়।
এছাড়া আরো বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক (আরবি) কবি হেলাল আনোয়ার, ইংরেজি প্রভাষক ইকবাল হোসাইন, আরবি প্রভাষিকা জান্নাত আরা বিদায়ী সংবর্ধিত সদস্য মোঃ বাবুর আলী প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মাদরাসার বিদায়ী গভর্নিং বডির সংবর্ধিত সহ-সভাপতি ইদ্রিস আলী সরদার,দাতা সদস্য লিয়াকত আলী,অভিভাবক সদস্য শাহিদুল ইসলাম, আব্দুস সালাম, সহকারি অধ্যাপক আলহাজ্ব মাও.আব্দুর রশিদ, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, প্রভাষিকা ফাতেমা নুসরাত আইরিন, সহকারি মাওলানা আলহাজ্ব রহমাতুল্লাহ, মাওঃ সাইফুল্লাহ, লাইব্রেরিয়ান হাজি মোঃ সেলিম, সহকারি শিক্ষক নুর হাসান, মোজাম্মেল হক, নুরুন্নাহার, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, খাদিজা খাতুন,শরিফা খাতুন , অফিস সহকারি আবুল হাসান, মৌলভী আবু বকর ছিদ্দিক,ক্বারী শামছুদ্দীন, এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ জন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন-মাদরাসার আরবি প্রভাষক সাংবাদিক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।