বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় হাঁসের পায়ে কাঁটা ফোটার জেরে সন্ত্রাসী হামলায় আহত ১:দোকান থেকে অর্থ লুট
কলারোয়ায় হাঁসের পায়ে কাঁটা ফোটার জেরে সন্ত্রাসী হামলায় আহত ১:দোকান থেকে অর্থ লুট

কলারোয়ায় হাঁসের পায়ে কাঁটা ফোটার জেরে সন্ত্রাসী হামলায় আহত ১:দোকান থেকে অর্থ লুট

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় হাঁসের পায়ে কাঁটা ফোটা নিয়ে সন্ত্রাসী হামলায় রিফাত হোসেন নামে এক যুবক মারাত্মকভাবে জখম হয়েছে। সে উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল লতিফ খাঁ’র ছেলে।মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে বামনখালী বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে,পূর্ব শত্রুতার জের ধরে নারায়নপুর গ্রামের ইসমাইল গাজী ও তার পরিবার বিভিন্নভাবে একই গ্রামের আব্দুল লতিফ খাঁ’র পরিবারকে হয়রানি করে আসছিলো।ঠিক তেমনিভাবে মঙ্গলবার সন্ধ্যায় একটি হাঁসের পায়ে কাঁটা ফুটে যাওয়াকে কেন্দ্র করে তুমুল ঝগড়া শুরু করে।এক পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় গাছি দা,লোহার রড,ভারি হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র দিয়ে বামনখালী বাজারে জোহরা ফার্মেসীতে অতর্কিত হামলা চালিয়ে রিফাত হোসেনকে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় এবং নগদ ৮৭,৯০০ টাকা ছাড়াও প্রায় ৩০/৩৫ হাজার টাকার মালামাল ক্ষতিসাধন করে।গুরুতর আহত রিফাতকে স্থানীয়রা উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে সে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় মোঃ আব্দুল লতিফ খাঁ ৭ জনের নাম উল্ল্যেখ করে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন,নারায়নপুর গ্রামের মোঃ ইসমাইল গাজী ( ৪৬ ) পিং – মৃত মঙ্গল গাজী ,মোছাঃ নাজমুন নাহার ( ৩৫ ) স্বামী- মোঃ ইসমাইল গাজী, মোঃ আবিদ হোসেন ( ২০ ) পিং – মোঃ ইসমাইল গাজী, মোঃ আশিকুর রহমান ( ২৮ ) পিং – মোঃ হাবিবুর রহমান , ৫। পাঁচনল গ্রামের মোঃ আব্দুল জলিল ( ২৮ ) পিং – মতিয়ার ঢালী , মোঃ খলিল ( ৩৫ ) পিং – মতিয়ার ঢালী, মোছাঃ আছমা খাতুন ( ২৫ ) পিং- মোঃ ইসমাইল গাজী।

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।