বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছায় আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছায় আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায বিশেষ চক্ষু ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করে চুকনগর জোনের আঞ্চলিক পরিচালক মোঃ মুশফিকুর রহমান।

খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার ২৯৮ জনকে চোখের চিকিৎসা ও ৫০ জনকে রোগীকে যাচাই-বাছাই শেষে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নিয়া হয়েছে।

সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তাপস সাধু,সমাজ উন্নয়ন কর্মকর্তা শেখ আরিফুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মনি শংকর মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও নাজিরুন আক্তার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।