বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মো. নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিরামপুর পাইলট হাইস্কুল মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপি এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় বিরামপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

প্রর্দশনীতে উপজেলার বিভিন্ন প্রজাতির গরু,ছাগল,ভেড়া,কবুতর খোরগোস, হাস,কোয়েল,ঘোড়াসহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রানী স্টলেগুলোতে স্থান পায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।