মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেলারুশ থেকে ইউক্রেনে ঢুকে পড়ল রুশ সৈন্য-সামরিক যান
বেলারুশ থেকে ইউক্রেনে ঢুকে পড়ল রুশ সৈন্য-সামরিক যান

বেলারুশ থেকে ইউক্রেনে ঢুকে পড়ল রুশ সৈন্য-সামরিক যান

নতুন সূর্য ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই প্রতিবেশী বেলারুশ থেকে রুশ সৈন্য ও সামিরক যান ইউক্রেনে ঢুকে পড়ে।

বৃহস্পদিবার সকালে বেলারুশের সেনকিভকা ও বেলারুশের ভেসেলোভকা সীমান্ত দিয়ে ইউক্রেনে ঢুকতে শুরু করে রুশ সেনারা।স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।

এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

এছাড়া ডোনেটস্কের ক্রামাটস্কেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, সেনা অভিযানের ঘোষণা দিয়ে পুতিন ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

পুতিন বলেন, “আপনারা আপনাদের অস্ত্র সমর্পণ করুন এবং ঘরে ফিরে যান।”

সেই সঙ্গে তিনি বলেন, ডনবাসে রক্তপাত হলে এর দায়ভার পুরোপুরি ইউক্রেন সরকারের।

তবে পুতিন বলেন, “ইউক্রেন দখল করার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা নিজেদেরকে কারও ওপর চাপিয়ে দিতে চাই না।” সূত্র: সিএনএন

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।