সোমবার, ১ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা ও জানাজায় অংশ নিতে যেসব দেশের প্রতিনিধিরা আসছেন
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা ও জানাজায় অংশ নিতে যেসব দেশের প্রতিনিধিরা আসছেন

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা ও জানাজায় অংশ নিতে যেসব দেশের প্রতিনিধিরা আসছেন

পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

অনলাইন ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকটি দেশের মন্ত্রী ও বিশেষ দূত আগামীকাল বুধবার ঢাকায় আসছেন।

কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং নেপাল সরকারের একজন প্রতিনিধি ঢাকায় আসছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকায় ভারতীয় হাইকমিশন এস জয়শঙ্করের বুধবার ঢাকায় আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। তিনি আগামীকাল দুপুরের পর ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসবেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিকেলেই ফিরে যাবেন।

পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স হ্যান্ডলে লিখেছেন, ঢাকায় কাল (বুধবার) খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।