বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শিল্পপতি নাছির উদ্দিনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ
শিল্পপতি নাছির উদ্দিনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

শিল্পপতি নাছির উদ্দিনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

নতুন সূর্য ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রামের কৃতি সন্তান প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

থাইল্যান্ডে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে নাছির উদ্দিনের মৃত্যু সংবাদে শোকাহত চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী তার শোকবার্তায় বলেন, বিশ্বের ২৫টি দেশে তৈরি পোশাক রপ্তানিকারী, ৩৫ হাজার মানুষের কর্মসংস্থানকারী শিল্পোদ্যোক্তা নাছির উদ্দিন স্কুল-কলেজসহ পাঁচটি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এবং মানবকল্যাণে ক্যান্সার নিরাময় গবেষণায় অর্থযোগানদাতা ছিলেন। দেশ ও দশের জন্য তার অনন্য ভূমিকা তাকে স্মরণীয় করে রাখবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।