মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ীদের জরিমানা
কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

জাকির হোসেন, কলারোয়া:

কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন বেকারী মালিককে কুড়ি হাজার টাকা জরিমানা আদায় করেছে।

জানা যায়, গত সোমবার কলারোয়া পৌর সদরের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় মানবদেহের জন্য ক্ষতিকর রং ও নিষিদ্ধ ঘন চিনি যেটা ব্যবহার করলে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে সেই ঘন চিনি ব্যবহার করে বেকারীতে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরি সহ বিভিন্ন অনিয়মের কারনে এম রুচিরা বেকারীর মালিককে পাঁচ হাজার টাকা, বণফুল বেকারীর মালিককে দশ হাজার টাকা ও খুলনা বেকারীর মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক শফিকুর রহমান, কলারোয়া থানার এ,এস,আই আনোয়ার হোসেন প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।