মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা
কলারোয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

কলারোয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

জাকির হোসেন, কলারোয়া:

কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ মার্চ) বিকাল ৩ টার সময় একযোগে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া পৌরসভার মেয়রের নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলারোয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর আকিমুদ্দিন আঁকির সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা ওয়ার্কাস পর্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: রউফ।

আরও বক্তব্য প্রদান করেন যুবলীগের নেতা মাছুমুজ্জামান মাসুম, মহিলা কাউন্সিলর দিতি বেগম, মাষ্টার আলমগীর হোসেন প্রমুখ।

সভা শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।