
মিল্টন কবির,কলারোয়াঃ
কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সাংবাদিকদের সংগঠন সীমান্ত প্রেসক্লাব নেতৃবৃন্দ ।
শনিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, সীমান্ত প্রেসক্লাব সভাপতি অহিদুজ্জামান ,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ ,সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ,সহ-সভাপতি খাইরুল আলম কাজল সরদার ,অর্থ সম্পাদক মোঃ হোসেন আলী এ সময় স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত।