
নতুন সূর্য ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ই মার্চ) বিকাল ৪টায় সংগঠনের হাসপাতাল রোড কার্যালয়ে শহিদুল ইসলামের সভাপতিত্বে ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আয়জুল হোসেনের সঞ্চালনায় আলোচনায় বক্তাগণ বলেন প্রতি বছরের ন্যায় আগামী ১৮ ও ১৯ মার্চ দুই দিন ব্যাপি বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। উক্ত বনভোজনে সকল সদস্য কে অংশগ্রহনের জন্য বলা হয়।
এসময় অপুস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক ও বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমদাদুল হক ইমন, সহ সভাপতি হুমায়ন কবির, সহ সম্পাদক শরিফুল ইসলাম, জালালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু ঈছা টিটু, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ন দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক আঃ সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, হাবিবুল্লাহ, কামরুজ্জামান প্রমূখ।