
মোঃ সোহাগ হোসেন,শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোর-বেনপোল মহাসড়কে মটরসাইকেল দূর্ঘটনায় মহিন হোসেন (৪৫) ও আশরাফুল ইসলাম (৩৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন।
শনিবার (৫ মার্চ) রাত ৮ টার শার্শা শ্যামলাগাছি রাজনগর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের রমজান আলী ছেলে মহিন হোসেন ও একই গ্রামের আঃ খালেকের ছেলে আরশাফুল ইসলাম। অন্য আরেক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন বলেন, শার্শার শ্যামলাগাছি রাজনগর নামক স্থানে দুইটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনা স্থলেই মহিন ও আশরাফুল নামে দুই আরহী মারা যায়। এঘটনায় আরও একজন আহত হয়েছে বলে তিনি জানান।