বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ
কলারোয়ায় অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

কলারোয়ায় অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

জাকির হোসেনঃ

কলারোয়ার শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সরকারী বিধি ভঙ্গ করে মোটা অংকের অর্থের বিনিময়ে ৩ জন সহকারী শিক্ষক ও ১ জন অফিস সহায়ক পদে পাঁতানো বোর্ডের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, গত ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষে সাতক্ষীরা জেলার তালা উপজেলার এক অজ্ঞাতস্থানে বসে ৩ জন সহকারী শিক্ষক ও ১ জন অফিস সহায়ক পদে নিয়োগ বোর্ড বসিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। এই পাতানো বোর্ডের তারিখ দেখানো হয়েছে ২৩/০২/২০১৫ ইং।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের এ প্রতিষ্ঠানটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখনও প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তি হয়নি। আমরা খুব মানবতার জীবন যাপন করছি। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা ঠিক নয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: হামিদের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার কাছে পূর্বে নিয়োগ বোর্ড করা কাগজ পত্র নিয়ে এসেছিল কিন্তু সেগুলো অবৈধ দেখে আমি স্বাক্ষর না করে ফেরৎ দিয়েছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।