শনিবার, ৩০ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রমজানে বেশি দামে বিক্রির আশায় ৫১২ লিটার তেল মজুত
রমজানে বেশি দামে বিক্রির আশায় ৫১২ লিটার তেল মজুত

রমজানে বেশি দামে বিক্রির আশায় ৫১২ লিটার তেল মজুত

নতুন সূর্য ডেস্কঃ

রাজধানীর লালমাটিয়া এলাকার একটি গুদাম থেকে ৫১২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় মজুদদার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা লায়েকুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসা পুলিশ জানতে পেরেছে, রমজানে উচ্চমূল্যে বিক্রির জন্য ৫১২ লিটার তেল মজুত করেছিলেন লায়েকুজ্জামান।

শনিবার (১২ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।

বিপ্লব কুমার সরকার বলেন, লায়েকুজ্জামান প্রকৃতপক্ষে কোনো ব্যবসায়ী নন। তিনি সাবেক সরকারি কর্মকর্তা ও বর্তমানে এলপিআরে রয়েছেন। বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তিনি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে বৈধভাবে ৪০ লিটার তেল সংগ্রহ করেন। এই ৪০ লিটার তেলের বৈধ ভাউচার তার কাছে রয়েছে। কিন্তু বাকি তেল তিনি অবৈধভাবে সংগ্রহ করেছেন। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বৈধভাবে কেনা ৪০ লিটার তেলের ভাউচারের সঙ্গে অবৈধভাবে কেনা তেলের তালিকা নিজে লিখেন।

লায়েকুজ্জামান কেন তেল সংগ্রহ করেছেন এমন প্রশ্নের জবাবে ডিসি তেজগাঁও বলেন, বাজারে মজুত কমে যাওয়ায় কৃত্রিম সংকট তৈরির জন্য তিনি তেল কিনেছিলেন। রমজানে তেলের সংকট থাকবে এবং উচ্চমূল্যে মজুত করা তেল বিক্রি করবেন- এটাই তার আশা ছিল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।