বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যবিপ্রবির মসিয়ূর রহমান হলের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ফার্মেসী বিভাগ
যবিপ্রবির মসিয়ূর রহমান হলের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ফার্মেসী বিভাগ

যবিপ্রবির মসিয়ূর রহমান হলের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ফার্মেসী বিভাগ

যবিপ্রবি প্রতিনিধিঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একমাত্র ছাত্র হল শহীদ মসিয়ূর রহমান হলের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় ফার্মেসী বিভাগ চ্যাম্পিয়ন হয়।

মঙ্গলবার (১৫ ই মার্চ) যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের মাঠে ফাইনালে মুখোমুখি হয় যবিপ্রবির ফার্মেসী বিভাগ ও শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ। শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফার্মেসী বিভাগ।

উক্ত ম্যাচে ফার্মেসী বিভাগের হয়ে খেলায় অংশগ্রহণ করেন ৫ম বর্ষের শিক্ষার্থী মোঃ গোলাম রাব্বী ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌমিক শাহরিয়ার এবং শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের হয়ে খেলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও শাফিউল কবির জনি।

উল্লেখ্য, গত ১৪ ই মার্চ যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ উক্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উক্ত টুর্ণামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৬ বিভাগ অংশগ্রহণ করে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।