
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে কলারোয়া উপজেলা প্রশাসন বনাম কলারোয়া থানার অফিসার ইন-চার্জ নাসির উদ্দীন মৃধার নেতৃত্বে কলারোয়া থানা একাদশ।
টসে জয়লাভ করে কলারোয়া উপজেলা প্রশাসন একাদশ ব্যাটিং করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করেন। কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষে ব্যাট করে আশরাফ ১৭ বলে ৪৪, তাহের ৩৯, আসাদ ২২, ডাঃ শফিকুল ১২ রান করে সংগ্রহ করেন।
কলারোয়া থানার পক্ষে বোলিং করে জিম ৩, সোহরাব ২, সুমন ও সজিব ১ টি করে উইকেট লাভ করেন।
১৯৯ রানের লক্ষ্য নিয়ে কলারোয়া থানা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। কলারোয়া থানা ১৫.২ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। ফলে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে কলারোয়া উপজেলা প্রশাসন ৮২ রানে জয়লাভ করে।
কলারোয়া থানার পক্ষে সুমন ১৩ বলে ৩২, সাব্বির ১৬ বলে ২৬, রুহুল ১২ বলে ১৭ রান সংগ্রহ করেন।
কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষে সুব্রত, রাজিব,সাইফুল, আসাদ ২ টি করে উইকেট লাভ করেন।
কলারোয়া উপজেলা প্রশাসনের বি.আর.ডি.বি কর্মকর্তা সোহেল হোসেন ৩৯ রান, ও ৪ টি ক্যাচ নেওয়াই ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
ম্যাচটি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন ও মিজানুর রহমান। স্কোরার ছিলেন জাহাঙ্গীর হোসেন। ধারাভাষ্যে ছিলেন মোঃ রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন ও আঃ আলিম।
খেলাটি উপভোগ করেন প্রধান শিক্ষক আঃ রব,নুরুল ইসলাম, জাহিদুর রহমান খান চৌধুরী, এড্যা.শেখ কামাল রেজা, এড,আব্দুল্লাহ হেল হাবীব, রেজাউল করিম লাবলু,আঃ মান্নানসহ বিপুলসংখ্যক দর্শক।
উক্ত খেলাটি দৈনিক নতুন সূর্য সরাসরি সম্প্রচার করে।