বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২২ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোয়ানুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, শিক্ষক নেতা আমানুল্লাহ আমান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক- শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।