মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ,ভোক্তা অধিদপ্তরের জরিমানা
কলারোয়ায় বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ,ভোক্তা অধিদপ্তরের জরিমানা

কলারোয়ায় বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ,ভোক্তা অধিদপ্তরের জরিমানা

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে সুপার রুচিরা বেকারীর মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

জানা যায়, (২১মার্চ ) সোমবার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামে সুপার রুচিরা বেকারীতে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় মানবদেহের জন্য ক্ষতিকর রং ও নিষিদ্ধ ঘন চিনি যেটা ব্যবহার করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেই ঘন চিনি ব্যবহার করে বেকারীতে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরি, নোংরা পরিবেশ সহ বিভিন্ন অনিয়মের কারনে সুপার রুচিরা বেকারীর মালিক আব্দুল আলিমকে পাঁচ হাজার টাকা, জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও কলারোয়া থানা পুলিশের সদস্যরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।