
প্রভাষক আসাদুজ্জামান ফারুকী
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার রাত ৯ টায় কলারোয়া বাজারস্থ জেলা পরিষদ মার্কেট চত্বরে অত্র সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আলিমুল রহমানের পরিচালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা।
এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া থানার এস.আই রঞ্জন, এ.এস.আই মফিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, আশফাকুর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু,সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক দীলিপ কুমার অধিকারী চান্দু , দপ্তর সম্পাদক মোঃ হাসান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, প্রচার সম্পাদক আলহাজ্ব শাহজাহান আলী, সহ-প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমেদ, ক্রীড়া সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন, সদস্য মামুনুর রশিদ লাল্টু, আসাদুজ্জামান আসাদ,শেখ আশরাফুল হোসেন, আনারুল ইসলাম নচু, মেহেদী হাসান, আমজাদ হোসেন, আব্দুল মোমিন, আবুল হোসেন, আব্দুল গফুর মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ নাসির উদ্দিন মৃধা “সুন্দর ব্যবহার বংশের পরিচয় বহন করে বিধায় আমরা সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব” উল্লেখ করে বলেন- পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের চাহিদা বাড়ে। রমজানে ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ না করে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। মানুষের কষ্ট না বাড়ে। পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা করতে সচেষ্ট থাকবেন। সেলুন সহ বাজারে প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙাতে হবে।
বাজারে চুরি, ছিনতাই ঠেকাতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে নির্দেশনা দেন।
গরু, ছাগল ও বকরীর গোশতের দাম সরকার কর্তৃক নির্ধারিত মূল্য বাস্তবায়ন পূর্বক ডাল, চিনি, ছোলাসহ গার্মেন্টস সামগ্রীর দাম যেন আকাশচুম্বী না হয়, সে ব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাগণের সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেছেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনও তৎপর থাকবে বলে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন।
এর আগে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য পেশ করেন।