শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত
কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত

শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ

সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে আলিম ১ম বর্ষ  ক্লাসের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(০২ এপ্রিল) সকালে মাদ্রাসার হলরুমে  কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে উক্ত নবীন বরণ অনুষ্ঠিত হয়।

এসময় আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১ম বর্ষের ছাত্র আবু হোসাইন, ২য় বর্ষের ছাত্র মোঃ রমজান আলী ,ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ মহিদুর রহমান, ইংরেজি প্রভাষক শাহনাজ পারভীন এবং উপাধ্যাক্ষ মাওঃ আহম্মদ আলী।

পরে ২য় বর্ষের ছাত্র-ছাত্রীরা নবীণদের ফুল দিয়ে  বরণ করে নেন এবং সকল স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ শাহাজাহান আলী শাহিন

দোয়া পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।