শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কলারোয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে লাবিব হাওলাদার (৫) নামে এক শিশুর। লাবিব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮নং নলুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের হিমু হাওলাদার ও রিমা দম্পতির ছেলে। 

সোমবার (৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

শিশুটির নানা আব্দুল মজিদ জানান, গত পনের দিন আগে মায়ের সাথে লাবিব আমাদের বাড়িতে বেড়াতে আসে। এখানে গত ১১দিন পূর্ব তার সুন্নতে খৎনা করা হয়। আজ (৪ এপ্রিল) সে (লাবিব) আপন মনে খেলার ছলে কখন যে বাড়ির পাশে পুকুরের পানিতে তলিয়ে যায় তা কেউ খেয়াল করেনি। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১২টার দিকে পুকুরে তার দেহ ভেসে ওঠে। তাৎক্ষণিকভাবে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পিয়াস কুমার দাস জানান, বেলা সাড়ে ১২টার দিকে শিশুটিকে এখানে আনা হয় এবং পরীক্ষা করে দেখা যায় এখানে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। নানা বাড়িতে বেড়াতে এসে ফুটফুটে লাবিবের এমন হৃদয়বিদারক মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি এলাকাবাসীও শোকাভিভূত হয়ে পড়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।