বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাংবাদিক পলাশ চৌধুরী’র জন্মদিন পালিত
সাংবাদিক পলাশ চৌধুরী’র জন্মদিন পালিত

সাংবাদিক পলাশ চৌধুরী’র জন্মদিন পালিত


নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কলরোয়া সংবাদদাতা আজাদুর রহমান খান চৌধুরী পলাশের ৫২ তম জন্মদিন পালিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় আরএফসি চাইনিজ রেস্টুরেন্টে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক আসদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র-সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র-সহসভাপতি এস এম জাকির হোসেন, রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এ্যাড. আব্দুল্লাহ আল হাবিব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ কাজী শামসুর রহমান প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সহ.সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক অনলাইন পোর্টাল “নতুন সূর্য” ☀️ এর সম্পাদক আরিফুল হক চৌধুরী, প্রচার সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য শামসুর রহমান লালটু , ও তাজউদ্দিন আহম্মেদ রিপন, জয় যাত্রা টেলিভিশনের কলারোয়া প্রতিনিধি ফারুক হোসেন রাজ প্রমুখ।

দোয়া চেয়ে সমাপনী বক্তব্য পেশ করেন আয়োজনের মধ্যমনি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।