বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শার্শায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
শার্শায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শার্শায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ

বছর ঘুরে আবার এলো ১লা বৈশাখ। স্বাগতম ১৪২৯ সাল। প্রতি বছরের ন্যায় এবারোও বর্ণাঢ্য শোভাযাত্রা আর অনুষ্ঠানমালার মাধ্যমে ১৪২৯ সালকে বরণ করে নিলো শার্শা উপজেলা প্রশাসন।

বাংলা নববর্ষ -১৪২৯ উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ সভাপতিত্বে এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল ভুঁইয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।