
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একমাত্র ছাত্র হল শহীদ মসিয়ূর রহমান হল’এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ই এপ্রিল যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ এর নেতৃত্ব ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ইফতার মাহফিল অনুষ্ঠানের পূর্বে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন একুশে পদক পাওয়ায় সম্মাননা স্বারক প্রদান করে শহীদ মসিয়ূর রহমান হল কতৃপক্ষ।
এরপর শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ শুরু হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, হল প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ সহ সহকারী হল প্রভোস্ট, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ শিক্ষার্থীরা।