বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সোহান হোসেন শাওনের দাদী সাহেরা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল এক শোক বিবৃতিতে খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, সাহেরা বেগমের মৃত্যুতে আমরা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত, আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। উল্লেখ্য যে, মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সোহান হোসেন শাওনের দাদী সাহেরা বেগম (১০০) গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর শেখ পাড়াস্থ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যু বরন করেন (ইন্নাল্লিলাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর গোপালগঞ্জের ডুঙ্গিয়া মানিয়া গ্রামে মরহুমার যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।- খবর বিজ্ঞপ্তি

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।