মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় যৌথ সার ব্যবহারকারীর সভা অনুষ্ঠিত
কলারোয়ায় যৌথ সার ব্যবহারকারীর সভা অনুষ্ঠিত

কলারোয়ায় যৌথ সার ব্যবহারকারীর সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রিকীকরণ প্রকল্প এর আওতায় জমির যৌথ সার ব্যবহারকারীর সভা(প্রশিক্ষণ) অনুষ্ঠিত।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে কেরালকাতা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা সম্পন্ন হয়।
কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
খামারবাড়ি সাতক্ষীরার প্রৌকৌশলী হারুন-আর-রশিদ, কলারোয়া কৃষি অফিসের এসএপিপিও জিয়াউল হক জিয়া,অতিরিক্ত কৃষি সম্প্রসার কর্মকর্তা ইউনুস আলী, ইউপি সদস্য মুজিবর রহমান মজু, মহিলা ইউপি সদস্য সনিয়া নার্গিস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রসুল।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমীর কুমার ঘোষ, লুৎফর রহমান, মহাফুজুল কবির, তাপস কুমার মজুমদার,সুব্রত কুমার,রাজু আহম্মেদ, দিদারুল ইসলাম,তাপস রায়, আসাদুজ্জামান আসাদ, মাহবুবা ও তাসলিমা।

সমগ্র অনুষ্টান পরিচালনা করেন কেরালকাতা ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মৃনাল কান্তি মন্ডল।

উল্লেখ্যঃ প্রশিক্ষণ অনুষ্টানে ১০০ জন কৃষক উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।