
আসন্ন পৌর সভা নির্বাচনে ঘাটাইল পৌরসভায় মেয়র পদ প্রার্থী মোঃ আবু সাইদ রুবেল পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের গণসংযোগ শুরু করেছেন। তিনি এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক সারা পেয়েছেন।
মোঃ আবু সাইদ রুবেল ঘাটাইল সরকারি কলেজের ভিপি, ঘাটাইল উপজেলা মাইক্রোকার শ্রমিক ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা, হোটেল-রেস্তোরা ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলার সম্মানিত উপদেষ্টা, ঘাটাইল উপজেলা মানব কল্যাণ ফাউন্ডেশন-এর সম্মানিত উপদেষ্টা, টাংগাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি এলাকার মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।
জনসংযোগকালে ভিপি রুবেল এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন। পৌর এলাকার সাধারণ মানুষের দূর্দশা লাঘবে জলাবদ্ধতা নিরসনে করনীয়, রাস্তাঘাটসহ সাধারণ মানুষের দুঃখ, দূর্দশার খোজ খবর জানতে চান।
এ বিষয়ে ভিপি রুবেল “দৈনিক নতুন সূর্যকে” বলেন শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সঠিক নেতৃত্ব সৃষ্টির কোন বিকল্প নাই। আমি নেতা নই, সেবক হিসেবে পৌরবাসীর সাথে থাকতে চাই। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে উন্নয়ন হয় না। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) নিয়ে নির্বাচন করতে চাই।
এজন্য আমি ঘাটাইল পৌরবাসীর দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ঘাটাইল পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলব।
মোঃ আবু সাইদ রুবেল পৌর মেয়র হলে অবশ্যই কাঙ্খিত উন্নয়ন হবে পৌরসভার, এমনটাই অভিমত ঘাটাইল পৌরবাসীর।