শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শার্শায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
শার্শায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

শার্শায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ সোহাগ হোসেন, শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল এর সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত (ইউএনও) নারায়ণ চন্দ্র পালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী, আইসিটি অফিসার আহসান হাবিব, শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ, সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, বেনাপোল সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম শাহীন, আনোয়ারুল ইসলাম, মিলন কবির।

আরো উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শার্শা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, ডিবিসি নিউজ টিভি সাংবাদিক সেলিম রেজা, চ্যানেল এস টিভি সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, দৈনিক আমাদের অর্থনীতি শার্শা প্রতিনিধি আব্দুর রহমান, দৈনিক গ্রামের কন্ঠ স্টাফ রিপোর্টার আসাদুর রহমান, সারসা বার্তা স্টাফ রিপোর্টার খোরশেদ আলম, দৈনিক যশোর পত্রিকার শার্শা প্রতিনিধি জসিম উদ্দিন, গ্লোবাল টিভির বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামসহ শার্শা সকল প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।