
নতুন সূর্য ডেস্কঃ
সাতক্ষীরার কলারোয়ায় ছেলের উপর রাগ করে শারীরিক প্রতিবন্ধী সিদ্দিক মোড়ল (৬৫) আতœহত্যা করেছেন। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত কফিলউদ্দিন মোড়লের ছেলে।
মঙ্গলবার সকালে তিনি ছেলের উপর রাগ করে স্থানীয় বাজার থেকে বিষ ট্যাবলেট কিনে খেয়ে ফেলেন। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যু বরণ করেন।
এঘটনায় কলারোয়া সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম জানান-তিনি বিয়ষটি থানা পুলিশকে অবহিত করেছেন।