বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে  ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা
কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে  ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা

কলারোয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে জুবায়ের হোসেন চৌধুরী’র শেষ কর্মদিবস ছিলো আজ (৮মে)।উপজেলা পরিষদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে তার অফিসকক্ষে ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে ওই সম্মাননার আয়োজন করা হয়।

অনাড়ম্বর অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিদায়ী ইউএনও’কে। সেসময় পারষ্পারিক নানান ঘটনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও বিদায়ী ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।

সম্প্রতি পদোন্নতি পেয়ে নড়াইলের এডিসি হিসেবে পদায়ন হয়েছে জুবায়ের হোসেন চৌধুরীর। ৯মে তিনি সেখানে যোগদান করবেন বলে জানান। আর কলারোয়ায় নবাগত ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন রুলী বিশ্বাস।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, রবিউল হাসান, মোয়াজ্জেম হোসেন, সাঈদ আলী গাজী, বিশাখা তপন সাহা, মাহফুজুর রহমান নিশান, শেখ সোহেল রানা, অধ্যাপক এমএ কালাম, এসএম আফজাল হোসেন হাবিল, বেনজির হোসেন হেলাল, ডালিম হোসেন, মাহবুবুর রহমান মফে।

এসময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।