বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার বিদায়ী ইওএনও’কে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা
কলারোয়ার বিদায়ী ইওএনও’কে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা

কলারোয়ার বিদায়ী ইওএনও’কে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার করারোয়ার পদোন্নতিপ্রাপ্ত ইউএনও জুবাযের হোসেন চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। কলারোয়া পৌরসভার আয়োজনে রবিবার(৮ মে) সকাল ১১ টায় পৌর মিলনায়তনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতেই সংবর্ধিত প্রধান অতিথি ইউএনওকে পুস্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।

পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভালবাসা আর আবেগজনিত কন্ঠে বক্তব্য রাখেন সংবর্ধিত পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

পৌর প্যানেল মেয়র-২ শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর সচিব তুষার কান্তি দাস, প্যানেল মেয়র-১ জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র-৩ সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা হোসেন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, আলফাজ হোসেন, মেজবাহ উদ্দীন নিলু, ইমাদুল হক, আকিমুদ্দীন আকি, সন্ধ্যা রানী বর্মন, দিতি খাতুন, আসাদুজ্জামান তুহিন,সহকারী বিদ্যুৎ প্রকৌশলী সোহরাওযার্দী, এনজিও প্রতিনিধি শাহানাজ পারভিন মিনা, পৌর অফিস স্টাফ আরিফ হোসেন, ইমরুল হোসেন, নাজমুল হোসেন, নজরুল হোসেন, ইমরান হোসেন, সাইফুল, রিপন, আলআমিন, মফিজুল, দীপু, কালাম, সাগর সহ কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক ও সূধিবৃন্দ।

উল্লেখ্য, সস্প্রতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী পদোন্নতি ( এডিসি) লাভ করে নড়াইল জেলা প্রশাসনে বদলি হয়েছেন বলে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।