শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় প্রথমবার হাতের স্পর্শ ছাড়া ধান কর্তন ও মাড়াই
কলারোয়ায় প্রথমবার হাতের স্পর্শ ছাড়া ধান কর্তন ও মাড়াই

কলারোয়ায় প্রথমবার হাতের স্পর্শ ছাড়া ধান কর্তন ও মাড়াই

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় সর্বপ্রথম হাতের স্পর্শ ছাড়া সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তন এর উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে কলারোয়া পৌর সদরে গোপীনাথপুর মাঠে এ কর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তনের উদ্বোধন করেন কৃষি অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এসএপিপিও(উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা) জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার খালিদ সাইফুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী-কৃষি-কর্মকর্তা আবির হোসেন,লুৎফর রহমান,সমীর কুমার ঘোষ প্রমুখ।

ধান কর্তনের সময় স্থানীয় উৎসুক জনতা মাঠে এসে ধান কর্তন ও মাড়াই করা সরাসরি উপভোগ করেন। তাছাড়াও যশোর-সাতক্ষীরা মহাসড়কের যাত্রীরাও আগ্রহ ভরে ধান কর্তন উপভোগ করেন এবং নতুন এ পদ্ধতিকে স্বাগত জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।