
জাকির হোসেনঃ
কলারোয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস কর্ম দিবসের প্রথম দিন মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে।
সোমবার দুপুর ১২ টার সময় উপজেলা অডিটোরিয়ামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.অমল কুমার সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, পুলিশ পরিদর্শক(তদন্ত)হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: হামিদ, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা নির্বাচন অফিসার, বিআরডিবি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহারসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের কাছে সকল কাজে সহযোগীতা কামনা করেন।