শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
বিরামপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বিরামপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দিদারুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দিদারুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার (ভারত) ভভিমপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১১মে) সকালে উপজেলার জোতবানী ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তের কসবা সাগরপুর গ্রামের সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে অভ্যন্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দিদারুল ইসলামকে আটক করে ভাইগর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিকেলে আটক ভারতীয় নাগরিক দিদারুলকে থানায় সোপর্দ করেন (বিজিবি)। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।