বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খাদে পড়া অ্যাম্বুলেন্সে মিলল ৬০৯ বোতল ফেনসিডিল!
খাদে পড়া অ্যাম্বুলেন্সে মিলল ৬০৯ বোতল ফেনসিডিল!

খাদে পড়া অ্যাম্বুলেন্সে মিলল ৬০৯ বোতল ফেনসিডিল!

নতুন সূর্য ডেস্কঃ

মাদক পাচারের সময় খাদে পড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আঞ্জুমান খাদেমুল ইনসানের একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, বিকাল ৪টার দিকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে কোন মানুষ পায়নি। অ্যাম্বুলেন্স ভর্তি অনেকগুলো কার্টন দেখেন। এরমধ্যে একটি ছেঁড়া কার্টুনের ভিতরে ফেনসিডিল দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়গঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান।সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, দুর্ঘটনা কবলিত ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আঞ্জুমান খাদেমুল ইনসান নামের ওই সংগঠনটি চাঁদপুর জেলা সদরে অবস্থিত। ওই সংগঠনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি জানান, অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য অন্য একজনকে দায়িত্ব দিয়েছি। গরীব ও অসহায়দের বিনা পয়সায় সার্ভিস দিলেও বিত্তবান রোগীদের সেবা দিয়ে ফি নেন। তিনি আমাদের সংগঠনকে বাৎসরিক একটি টাকা দেন। আজ আমাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে শুনেছি। তবে ফেনসিডিল বহনের বিষয়টি আমার জানা নেই।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।