মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দুটি ওয়ার্ডে ২০অক্টোবর ভোট গ্রহন
ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দুটি ওয়ার্ডে ২০অক্টোবর ভোট গ্রহন

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দুটি ওয়ার্ডে ২০অক্টোবর ভোট গ্রহন

মোঃ ইমরান শেখ। চুকনগর, খুলনা,

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ০২ নং ও ০৩নং ওয়ার্ডের সদস্যের শূন্য পদে আগামী ২০অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গত ১৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার (রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন-২০২০) শেখ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত গণ-বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৪সেপ্টেম্বর ২০২০ তারিখের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০০৪.২০-৮৭ নং পত্রের নির্দেশনার প্রেক্ষিতে এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা এর ১৫সেপ্টেম্বর ২০২০খ্রিঃ তারিখের ১৭.০৫.৪৭০০.০০০.৪১.০০২.২০-৪৭৫ নং প্রজ্ঞাপন এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০এর ১০(৩)বিধি অনুযায়ী নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তিনি নির্বাচনের সময়সূচী নির্ধারণ করে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

গণ বিজ্ঞপ্তিতে আগামী ২৩সেপ্টেম্বর (উপজেলা নির্বাচন কমিশন অফিসে) রিটার্নির অফিসারের নিকট হতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৬সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, ০৩অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২০অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।