
মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া, খুলনা:
ডুমরিয়া ৬ নং মাগুরাঘোনা ইউনিয়নসহ ৯ টি ওয়ার্ডে যুবলীগ এর সংগঠনকে সুসংঘটিত ও গতিশীল করার লহ্ম্য ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও উপজেলার সম্মানিত সদস্য প্রভাষক কামরুল ইসলাম মোড়ল এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধাণ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ ।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক এ্যাডঃ আশরাফুল আলম রাজু ও শেখ ইকবল হোসেন।
উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রোকোনুজ্জমান মন্টু এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলার যুবলীগের সম্মানিত সদস্য রাজিউল বারি সৈকত , জাকির হোসেন মিল্টন, আবু দাউদ, রফিকুল ইসলাম, আব্দুল হালিম রাজু, ইকবাল সালাম, উদয় সরকার , নাজিমুদ্দিন সহ সম্মানন নেতৃবৃন্দ।