
মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
১৩ই মে বৃহস্পতিবার কলারোয়া উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচন সকাল ১০ দশটা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
৫ জন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচন হওয়ার কথা থাকলেও ১জন মহিলা সদস্যা রওশন আরা খাতুন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় ৪জন পুরুষ সদস্য নির্বাচিত করার জন্য এ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট ৯জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। তারা হলো আজিজুর রহমান,আব্দুর রহমান,বিল্লাল হোসেন,কামরুজ্জামান, রইছ উদ্দিন,রবিউল ইসলাম,মফিজুল ইসলাম,মস্তাজুল ইসলাম,আব্দুল কুদ্দুস সোনা।
এর মধ্যে নির্বাচনে আব্দুর রহমান সাহেব ৯৬ ভোট পেয়ে ১ম ,মো বিল্লাল হোসেন ঈমান ৮৫ ভোট পেয়ে ২য়, মোঃ রইছ উদ্দিন ৮৫ ভোট তৃতীয় ও মফিজুল ইসলাম ৪র্থ স্থানে বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন।
এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ২৯২ জন। এর মধ্যে পুরুষ ১৮৪ ও মহিলা ০৮জন।নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কর্মকর্তা হারুন অর রশিদ।জাহিদুর রহমান, শ্রী সমীর কুমার, শহিদুল ইসলাম ইসমাইল হোসেন, সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারি সহ সকল শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন