মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীকে জরিমানা
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীকে জরিমানা

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীকে জরিমানা

মোঃ ইমরান শেখ (চুকনগর) খুলনা,
ডুমুরিয়ায় গাঁজা সেবনের অপরাধে এক মাদক সেবী জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব দাস।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ডুমুরিয়া বাজারে আলিবর্দি ওরফে আরমান নামক এক ব্যক্তি গাঁজা সেবন করছিল। এ অপরাধ সে নিজে স্বীকার করায় আইনের ৩৬(১)(২১) ধারায় ২৫০০/- অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে মাদক সেবন করবেন না এমন মুচলেকা গ্রহণ করা হয়। ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।