বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি ঘোষণা
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি ঘোষণা

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে কাজী নওশাদ দিলওয়ার রাজু সভাপতি ও এস এম মাকসুদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার বিকেলে ৯ সদস্যের চুড়ান্ত কমিটি ঘোষণা করে এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-শেখ এজাজ আহমেদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক-এস এম আমীর হামজা , সাংগঠনিক,বন্দর ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক-মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক-মোঃ আবু মুসা এবং কার্যকরী সদস্য যথাক্রমে আশরাফুজ্জামান আশু ও শাহানুর ইসলাম শাহীন।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার আশরাফুর রহমান জানান ১০ মে মনোনয়ন পত্র দাখিলের দিন ৯টি পদের বিপরীতে ৯টি মনোনয়ন পত্র জমা পড়ে।

কারও মনোনয়ন বাতিল না হওয়ায় এবং কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির তফশীল অনুযায়ী ১৫ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।