বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত গাজী মতিয়ার রহমান
দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত গাজী মতিয়ার রহমান

দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত গাজী মতিয়ার রহমান

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের বিনাপ্রতিদ্বন্দিতায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জি এম মতিয়ার রহমান।

১৬ই মে সোমবার বেলা ১২টার সময় দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা সহকারী শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস এর উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে গাজী মতিউর রহমান একক সভাপতি প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক সংখ্যাগরিষ্ঠতায় সভাপতি নির্বাচিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী জানান, স্কুলেল পরিচালনায় গত ১২ই মে এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন- আব্দুর রহমান, বিল্লাল হোসেন ইমন, রইসউদ্দিন ও মফিজুল ইসলাম গাজী। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন রওশন আরা খাতুন।

নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান গাজী বলেন, তিনি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।