
জাকির হোসেন:
কলারোয়ায় আগামী ১৫ জুন ২০২২ থেকে ২১ জুন ২০২২ পর্যন্ত সারাদেশের ন্যায় কলারোয়ায় ডিজিটাল পদ্ধতিতে জনশুমারী বাস্তবায়ন করার লক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ বলেন, দেশে এই প্রথম এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে এই জনশুমারী আস্তবায়নের লক্ষ্যে সমগ্র উপজেলায় ৬ জন জোনাল অফিসার, ৬ জন আইটি টেকনেশিয়ান, ১৩৭ জন সুপারভাইজার ও ৬৩৮ জন গণনাকারী ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। এই জন্য সকল সময়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি মোসলেম আহম্মেদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনি:সহ-সভাপতি এস,এম জাকির হোসেন, যুগ্ন:সম্পাদক মোজাহিদুল ইসলাম, দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক আ: হামিদ, সাংবাদিক এম এ সাজেদ, সাংবাদিক সরদার জিল্লুর প্রমুখ।