
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ার সুলতানপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বিদুতের খুটি স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জমির মালিক সবুর হোসেন জানান, কলারোয়া উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম তুষার কান্তি ইমানুর রহমানের নিকট থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে সুলতানপুর মৌজাতে আমার তিন শতক জমির উপর ক্ষমতার দাপট প্রয়োগ করে বিদ্যুতের খুঁটি বসিয়েছে।
হঠাৎ গত ২৩ মে আমার জমিতে একই এলাকার মকবুল মিস্ত্রীর ছেলে ইমানুর আমাকে না জানিয়ে এবং কোন রকম পরামর্শ ছাড়াই বিদ্যুতের খুঁটি বসায়। খুঁটি বসানোর আগে যে জরিপ করা হয়, তাতে আমার জমিতে কোন খুঁটি বসানোর কথা ছিল না। কিন্তু বিষয়টি ভিন্ন ভাবে ডিজিএম এর সাথে গোপনীয় ও চাতুরতার সাথে করে।
খুঁটি বসানোর পরে আমি ইমানুল এর সাথে কথা বলতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও জীবন নাশের হুমকি দেয়। বিষয়টি সামাজিক অস্থিরতা ও মারামারীর পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, যেহেতু আমি ওই জমির মালিক এবং আমার কোন প্রকার অনুমতি নাই বিধায় আমার জমিতে কোনভাবেই অবৈধ খুঁটি বসাতে দেব না।
এই আর্থিক লেনদেনের বিষয়ে, কলারোয়া পল্লী বিদ্যুতের ডিজিএম তুষার কান্তির কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নাই। তবে বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।