মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা
কলারোয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

কলারোয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

জাকির হোসেনঃ

সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কানিজ ফাতিমার সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ায় সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এডি কট মতিউর রহমান, কর্মশালা উপস্থাপক প্রোগ্রাম ম্যানেজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এমসিএইচ মাতৃস্বাস্থ্য ডা.জাহাঙ্গীর আলম প্রধান, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশন আরা জামান, সহকারী পরিচালক ডা.বিএম দ্বীন মোহাম্মাদ খোকা, সহকারী পরিচালক গাজী বসির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, ডা.মাহবুবুর রহমান, ডা.লিপিকা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিশাখা সাহা, বেনজির হোসেন হেলাল, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনি: সহ-সভাপতি এস,এম জাকির হোসেন, জাহিদ হোসেনসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা ইউপি সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার কয়লা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।